দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম
আপডেট: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম
কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধের প্রাপ্যতা এবং রোগীদের সুযোগ-সুবিধার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি সেখানে উপস্থিত হন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।এ সময় ভর্তি থাকা রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, চিকিৎসা ও ওষুধসংক্রান্ত কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। রোগীদের কাছ থেকে চিকিৎসাসেবার বিষয়ে বিভিন্ন তথ্যও জানার চেষ্টা করেন তিনি।
হাসপাতাল পরিদর্শনের একপর্যায়ে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের চিকিৎসাসেবার বর্তমান অবস্থা,প্রয়োজনীয় ওষুধের সরবরাহ,চিকিৎসক সংকট, জনবল পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত খোঁজ নেন।পাশাপাশি হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সেগুলো সমাধানের সম্ভাব্য উপায় সম্পর্কেও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনে সময়নিষ্ঠ হওয়ার বিষয়ে কঠোর বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি বিধিবিধান মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেন তিনি। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা যেন না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। হাসপাতালগুলোতে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, রোগীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা যথাসময়ে প্রদান করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের পাশাপাশি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।
হঠাৎ এই পরিদর্শনকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়। বিশেষ করে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি, ওষুধের পর্যাপ্ত সরবরাহ এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়টি আবারও গুরুত্ব পায়।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশসহ উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team